ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 22

জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং আর কার্যকর নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর জ্বালানি তেলের যে সীমাবদ্ধতা বা রেশনিং ছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে তিনি সংসদকে জানান।

এর আগে সংসদে এমপি মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, রেশনিংয়ের কারণে পুলিশ রাতের টহল কমিয়ে দিয়েছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। তিনি জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি বাহিনীর ওপর থাকা সব ধরনের জ্বালানি-সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিক চলাচল স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে ভবিষ্যতে আর কোনো জটিলতা থাকবে না বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জরুরি জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬