ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যর্থতার দায়ে ডিপিডিসি’র প্রকল্প পরিচালক অপসারণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 216

ডিপিডিসি’র স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের পরিচালক প্রকৌশলী শেখ মো. জিয়াউল হাসান।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি- ডিপিডিসি’র স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পে ব্যর্থতার অভিযোগে প্রকল্প পরিচালক প্রকৌশলী শেখ মো. জিয়াউল হাসান-কে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের এক অফিস আদেশে গত ১৬ এপ্রিল এ সিদ্ধান্ত জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকসেবায় প্রত্যাশিত মান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এবং প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে বর্তমান প্রকল্প পরিচালককে পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে নতুন একজন দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

স্মার্ট প্রি-পেমেন্ট মিটার চালুর মূল লক্ষ্য ছিল দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সঠিক বিলিং ব্যবস্থা চালু করা। তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
গ্রাহকদের অভিযোগ, মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তাৎক্ষণিক রিচার্জ করলেও বেশিরভাগ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ চালু হয় না। অনেক সময় ৭-৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অভিযোগ দিয়েও দ্রুত সমাধান মিলছে না।

প্রকল্পটি শুরুর কয়েক মাস পর দ্বিতীয় প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পান ডিপিডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. জিয়াউল হাসান। ডিপিডিসির আওতাধীন এলাকায় ৮ লাখ ৫০ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন” শীর্ষক এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে রাজধানীর আদাবর, ধানমন্ডি, জিগাতলা, সাত মসজিদ, পরীবাগ, বনশ্রী ও ডেমরা এলাকায় প্রায় আড়াই লাখ মিটার বসানো হয়েছে। এছাড়া শ্যামপুর ও ফতুল্লা এলাকায় কাজ চলমান রয়েছে।

প্রকল্পের বিভিন্ন প্যাকেজে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। প্রকল্পটির নথিপত্র বলছে, প্যাকেজ ১-এর আওতায় ২০২০ সালের ২০ জুন ১৬২.১৬ কোটি টাকার চুক্তি হয় অকুলিন টেক বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে। প্যাকেজ ২-এর আওতায় ২০২২ সালের ১৬ এপ্রিল ১২.৭২ কোটি টাকায় কাজ পায় কম্পিউটার সার্ভিসেস লিমিটেড ও ল্যান্ডিস প্লাস জিওয়াইআর। আর প্যাকেজ ৩-এর আওতায় ওয়াশিয়ন গ্রুপ লিমিটেড জেভি গ্লোবাল মার্কেটিং সার্ভিসেস ২০২২ সালের ১৬ এপ্রিল ১২.৬২ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, চুক্তির সময় মিটারের দাম আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় বেশি ধরা হয়েছিল। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-র প্রভাব ছিল বলেও অভিযোগ উঠেছে।

ডিপিডিসির প্রকৌশলীরা বলছেন, সমস্যার মূল কারণ সফটওয়্যার জটিলতা ও দক্ষ জনবলের অভাব। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত জনবল রাখেনি, ফলে দ্রুত সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না।

একাধিক ডিভিশনের প্রকৌশলীরা জানিয়েছেন, হাজার হাজার গ্রাহকের বিপরীতে মাত্র ২-৩ জন কর্মী দিয়ে সার্ভিস দেওয়া হচ্ছে, যা বাস্তবসম্মত নয়। ফলে প্রতিদিন অসংখ্য অভিযোগ জমছে এবং সেগুলো দ্রুত নিষ্পত্তি করা যাচ্ছে না।

এই পরিস্থিতিতে গ্রাহক অসন্তোষ বাড়ছে এবং ডিপিডিসির সেবার মান নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্প কেন প্রত্যাশিত সেবা দিতে পারছে না, তা নিয়ে পর্যালোচনা চলছে। একই সঙ্গে প্রকল্পের গতি বাড়াতে এবং সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে নতুন নেতৃত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে শেখ মো. জিয়াউল হাসানের মুঠো ফোনে এসএমএস ও ফোন করে তাকে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্যর্থতার দায়ে ডিপিডিসি’র প্রকল্প পরিচালক অপসারণ

সর্বশেষ আপডেট ০৭:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬