ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বন্দর ও হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে ‘বিপজ্জনক’ বলল চীন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 86

ইরানের বন্দর ও হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং অবরোধমূলক পদক্ষেপকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে চীন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র গুয়ো জিয়াকুন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। তার ভাষায়, এ পরিস্থিতি ইতোমধ্যেই নাজুক থাকা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের বন্দর অবরোধের মতো পদক্ষেপ শুধু উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও দুর্বল করছে।

চীনা মুখপাত্র আরও উল্লেখ করেন, এ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি পরিবহন রুট হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টি এখন পুরোপুরি তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তার মতে, ওয়াশিংটন আলোচনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

তিনি আরও জানান, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও কঠোর যাচাই ব্যবস্থা ছাড়া কোনো ছাড় দেওয়া হবে না।

এরই মধ্যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার খবর পাওয়া গেছে। তবে সামুদ্রিক ট্র্যাকিং সংস্থার তথ্যমতে, চীনের একটি ট্যাংকার ওই অঞ্চলে মার্কিন অবরোধ উপেক্ষা করে অতিক্রম করেছে, যা নতুন করে নজর কাড়ছে আন্তর্জাতিক মহলের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের বন্দর ও হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে ‘বিপজ্জনক’ বলল চীন

সর্বশেষ আপডেট ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬