শিরোনাম
নববর্ষে সাতক্ষীরায় সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৪:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 275
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকাল ৮টায় সাতক্ষীরায় পহেলা বৈশাখ দিনটির শুভ সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার ও পুলিশ সুপার আরেফিন জুয়েল।
এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজ্জাক পার্কে পৌঁছে শেষ হয়।
শোভাযাত্রায় বাঙালীয়ানা বিভিন্ন সাজে অংশ নেন সব শ্রেণিপেশার হাজারো মানুষ।
এদিকে, রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও বিসিকের পক্ষ থেকে সাত দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বিকেলে রয়েছে ঘুড়ি উৎসব ও লাঠিখেলা। জেলা ব্যাপী দিনভর নানা আয়োজনে নিরাপত্তায় মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


































