ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত’: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 127

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেছেন, সরকারের আচরণে ‘শেখ হাসিনার ভূত’ ভর করেছে। তার অভিযোগ, জনগণকে অবমূল্যায়ন ও অপমানের ধারা এখনো অব্যাহত রয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মামুনুল হক বলেন, শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে জনগণকে বারবার অবজ্ঞা করা হয়েছে। তার ভাষায়, “যখন-তখন, যেভাবে ইচ্ছা জনগণকে অপমান করা হয়েছে।” তিনি দাবি করেন, ‘উন্নয়নের গণতন্ত্র’ ধারণার মাধ্যমে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছিল।

তিনি আরও বলেন, অতীতে চার কোটি ছাত্র-জনতাকে ‘রাজাকারের নাতিপুতি’ বলে অভিহিত করা হয়েছিল, যা তিনি ‘বীভৎস অপমানের উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন।

বর্তমান সরকারের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্বের বিপরীতে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে জনগণের অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সমালোচনা করে মামুনুল হক বলেন, দেশের জনগণকে ‘না বুঝে ভোট দেওয়া’ বলে আখ্যা দেওয়ার মাধ্যমে তাদের অপমান করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণকে ‘মূর্খ’ হিসেবে উপস্থাপন করে তাদের ওপর প্রভুত্ব করার চেষ্টা চলছে।

মামুনুল হকের ভাষায়, জনগণকে অপমান করার এই প্রবণতা নতুন নয়; বরং অতীতের ধারাবাহিকতারই অংশ, যা বর্তমান সরকারের মধ্যেও প্রতিফলিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত’: মামুনুল হক

সর্বশেষ আপডেট ১০:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬