ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

‘যুদ্ধে যা পারেনি, আলোচনায় সেটাই চাচ্ছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 163

টানা প্রায় একদিন ধরে ইসলামাবাদে চলা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। ফলে কোনও চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন অবস্থায় ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, সেটাই আলোচনার টেবিলে আদায় করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনও দূরে থাকায় চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে ‘যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তার সবকিছুই আদায় করতে চেয়েছে’ বলে ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। এমন তথ্য দিয়েছে ইরানের বার্তাসংস্থা ফার্স।

সূত্রটি জানায়, ‘হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি এবং আরও কয়েকটি ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্ত ইরান মেনে নেয়নি’।

ফার্স বার্তাসংস্থা আরও বলেছে, কোনও চুক্তিতে পৌঁছানোর পথ নির্ভর করছে যুক্তরাষ্ট্র তাদের ‘অযৌক্তিক দাবি’ পরিবর্তন করে কি না তার ওপর। এছাড়া হরমুজ প্রণালি এখনও অমীমাংসিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি।

সংস্থাটি জানিয়েছে, দুই পক্ষের বিশেষজ্ঞরা সমঝোতার পথ খুঁজে বের করতে কাজ করছেন এবং ‘পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে মতপার্থক্য কমিয়ে আনতে ও দুই পক্ষের অবস্থান কাছাকাছি আনতে চেষ্টা করছে।’

এছাড়া আলোচনায় অংশ নেয়া দুই পক্ষই প্রস্তাবিত খসড়া নিয়ে নিজেদের বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করতে সাময়িক বিরতি নিয়েছে। খসড়া প্রস্তুত হলে আবার আলোচনা শুরু হবে বলে জানানো হয়েছে।

এদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবির’ কারণে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনও কাঠামোগত সমঝোতায় পৌঁছাতে না পেরে শেষ হয়েছে। তারা বলেছে, ‘হরমুজ প্রণালি, পারমাণবিক অধিকারসহ বিভিন্ন বিষয় ছিল দুই পক্ষের মধ্যে মতবিরোধের প্রধান কারণ।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

‘যুদ্ধে যা পারেনি, আলোচনায় সেটাই চাচ্ছে যুক্তরাষ্ট্র’

সর্বশেষ আপডেট ১০:৫৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬