ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষায় সিসি ক্যামেরা বন্ধ রাখলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 176

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা স্বচ্ছ করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা ধরা পড়লে কেন্দ্র সচিবদের সরাসরি জবাবদিহি করতে হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করবে বা শিক্ষার্থী সংখ্যা নামমাত্র, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-কে সামনে রেখে রাজশাহী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব নির্দেশনাবলী প্রদান করেন। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় তিনি পরীক্ষার গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেন।

মন্ত্রী জানান, এবারের প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সিসি ক্যামেরা নেই এমন প্রতিষ্ঠানগুলোকে দ্রুত তা সংগ্রহের নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে সরকার এই খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে, কিন্তু কোনো অজুহাতেই ক্যামেরা বন্ধ রাখা যাবে না।

পরীক্ষা কেন্দ্রে যেকোনো প্রকার বিশৃঙ্খলা বা দুর্নীতির জন্য সরাসরি কেন্দ্র সচিবকে দায়ী করা হবে বলে সতর্ক করেন ড. মিলন। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিতে কাউকেই ছাড় দেওয়া হবে না।

এক শ্রেণির শিক্ষকের সমালোচনা করে মন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে অনেক শিক্ষক ব্যক্তিগত স্বার্থে বোর্ডে তদবির নিয়ে ব্যস্ত থাকেন। শিক্ষকদের এই অর্থলিপ্সা ও অনৈতিক মানসিকতা পরিহার করতে হবে, অন্যথায় মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করবে না, তাদের কার্যক্রম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি যেসব স্কুলে মাত্র ২-৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, সেগুলোকে অপচয় হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এত কম সংখ্যক শিক্ষার্থীর জন্য আলাদা প্রতিষ্ঠান চালানোর কোনো যৌক্তিকতা নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পরীক্ষায় সিসি ক্যামেরা বন্ধ রাখলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬