ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে চীনা মুদ্রায় টোল চালু করেছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 114

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে একটি নৌকার কাছে পাখি উড়ছে, ছবিটি ওমানের মুসান্দাম থেকে তোলা, ২ মার্চ, ২০২৬। রয়টার্স

যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন শর্ত জুড়েছে ইরান। জাহাজ চলাচলে টোল নির্ধারণ করে তা ইউয়ান বা ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চলাকালে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তেহরানের নির্দেশনা অনুযায়ী, প্রণালি পার হতে হলে জাহাজগুলোকে আগেই টোল পরিশোধ করতে হবে।

প্রতিবেদন বলছে, প্রতি ব্যারেল তেলের জন্য এক ডলার হারে এই টোল নির্ধারণ করা হয়েছে। ফলে বড় তেলবাহী জাহাজগুলোর জন্য ব্যয় দাঁড়াতে পারে কয়েক মিলিয়ন ডলারে। তবে খালি জাহাজের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, টোল পরিশোধ করতে হবে প্রণালিতে প্রবেশের আগেই এবং তা গ্রহণ করা হবে শুধু বিটকয়েন বা চীনা মুদ্রা ইউয়ানে। একই সঙ্গে জাহাজ চলাচলের আগে ইমেইলের মাধ্যমে অনুমতি নেওয়ার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ রয়েছে, জাহাজগুলোকে নির্দিষ্ট রুট মেনে ইরান উপকূলঘেঁষা পথ দিয়ে চলতে হবে। অনুমোদন দেবে কেবল ইরানি কর্তৃপক্ষই।

বিশ্লেষকদের ধারণা, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেন এড়াতেই এই বিকল্প ব্যবস্থা নিয়েছে তেহরান। পাশাপাশি, ইউয়ান ও ক্রিপ্টো ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে দেশটি।

এদিকে এই সিদ্ধান্তে উপসাগরীয় অঞ্চলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে বলে আঞ্চলিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজে চীনা মুদ্রায় টোল চালু করেছে ইরান

সর্বশেষ আপডেট ০৯:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬