শিরোনাম
সিলেট সীমান্তে আসামে ৪.৯ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 145
ভারতের আসাম রাজ্যের শিলচর অঞ্চলে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার ভূমিকম্পে বাংলাদেশের সিলেট সীমান্ত এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির খবর নেই।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টা ৪৯ মিনিটের দিকে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এর উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ঢাকার সঙ্গে এর দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার।
এই কম্পন ভারতের আসামের বিভিন্ন এলাকা ছাড়াও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী জেলাগুলোতে টের পাওয়া যায়। হঠাৎ কাঁপুনিতে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


































