ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
গণভোটের রায় বাস্তবায়ন

বিরোধীদলীয় জোটের আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 225

গণভোটের রায় কার্যকর করার দাবিতে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের ডাক দিয়েছে  ১১ দলীয় ঐক্য। আগামী ৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জোটটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচিগুলো হচ্ছে-

= ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। ৯ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ দেশব্যাপী এই কর্মসূচি চলবে।

= ১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

= ১২ এপ্রিল দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি।

= ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (মুক্তিযোদ্ধা হল)-এ জাতীয় সেমিনার।

মামুনুল হক বলেন, ‘আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করবো। ফ্যাসিবাদকে আমরা আর ফিরতে দেব না।’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটের রায় বাস্তবায়ন

বিরোধীদলীয় জোটের আন্দোলনের ডাক

সর্বশেষ আপডেট ০১:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬