ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম নয়: ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 182

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার অবস্থানেই থাকছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি সোমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়নি, এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও এখন পর্যন্ত কমিশনের নীতিগত সিদ্ধান্ত ‘না’।

ইভিএম নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েনের প্রসঙ্গ তুলে টাইমলাইন জানতে চাইলে তিনি সরাসরি কোনো সময়সীমা দিতে পারেননি। তার ভাষায়, এ বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করার মতো অবস্থায় কমিশন নেই।

একই সঙ্গে ইভিএম রক্ষণাবেক্ষণে ব্যয়ের হিসাবও এখনো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

ইভিএম থেকে সরে আসার কারণ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে তিনটি তদন্ত কমিশনের পর্যবেক্ষণ আসার অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি, যে পদ্ধতির ওপর জনআস্থা নেই, সেটি নিয়ে এগোনোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম নয়: ইসি

সর্বশেষ আপডেট ০৮:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬