ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 83

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন নৌবাহিনীর এলএইচএ-৭ উভচর অ্যাসল্ট জাহাজ পিছু হটেছে বলে দাবি করেছে ইরান। সংশ্লিষ্ট জাহাজটিতে পাঁচ হাজারের বেশি নাবিক ও মেরিন সদস্য থাকার কথা বলা হয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, হামলার পর জাহাজটি দক্ষিণ ভারত মহাসাগরের গভীরে সরে যেতে বাধ্য হয়। একই সঙ্গে মার্কিন ও ইসরায়েলি সামরিক-শিল্প স্থাপনাতেও আঘাত হানার দাবি করেছে তারা।

ইরানি সংবাদমাধ্যম বলছে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৯৮তম ধাপে সোমবার সকাল থেকে নৌ ও অ্যারোস্পেস ইউনিট সমন্বিত অভিযান চালায়। এতে কমান্ড ও রসদ ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রথম ধাপে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি কার্গো জাহাজ এসডিএন৭-এ আঘাত হানা হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া তেল আবিবের উত্তর-দক্ষিণ, হাইফা, বীরশেভা ও পেতাহ টিকভা অঞ্চলের সামরিক ও শিল্প স্থাপনাগুলোতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে পারেনি বলেও উল্লেখ করা হয়।

আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের যৌথ ড্রোন কেন্দ্র ও আলি আল-সালেম বিমানঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এলাকায় নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো প্রতিপক্ষ তৎপরতায় কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে আইআরজিসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানি হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

সর্বশেষ আপডেট ০৮:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬