সবাই মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

- সর্বশেষ আপডেট ০৭:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 103
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সুখী ও সমৃদ্ধ করতে সবাইকে মিলিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়তে পারেন
রবিবার সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে একটি বেটার বাংলাদেশ গড়া সম্ভব।
প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তাদের সাফল্য কামনা করেন এবং বলেন, দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের। তিনি এও উল্লেখ করেন, এবারের নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে, যা পূর্বের প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর ১৩ সদস্যের প্রতিনিধি দল। তারা প্রধানমন্ত্রীর কাছে বড়দিনের অগ্রিম আমন্ত্রণ জানান এবং একটি সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধানমন্ত্রী দেশের ভঙ্গুর অর্থনীতি, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা এবং আন্তর্জাতিক সংকট মোকাবেলার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপির সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। তারা ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, ধর্মীয় নেতাদের বিশেষ সম্মানী ভাতা ও অন্যান্য পদক্ষেপের সুবিধা জনগণ পাচ্ছে উল্লেখ করেন।
জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নারী প্রতিনিধিরা সরকারি ছুটির দাবি তুলেন এবং সরকারকে সহযোগিতার অঙ্গীকার জানান।
প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষকে সমানভাবে দেখার ও তাদের দাবিসমূহ বিবেচনার আশ্বাস দেন।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965

































