শিরোনাম
জ্বালানি সংকটের জেরে ইসলামাবাদে ৩০ দিন গণপরিবহন ফ্রি

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৯:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 130
ইরান-যুক্তরাষ্ট্র-ইস্রায়েল সংঘর্ষের প্রভাব বিশ্ব তেল বাজারে। পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৪৩% ও ৫৫%, যা সাধারণ মানুষের ওপর চাপ বাড়াচ্ছে।
আরও পড়তে পারেন
এই পরিস্থিতিতে ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় শনিবার থেকে এটি কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি খরচ বহন করবে।
এর আগে জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক পেট্রোল ও ডিজেলের নতুন দাম ঘোষণা করেন। নতুন দামে প্রতিলিটার পেট্রোল ৪৫৮.৪০ রুপি, ডিজেল ৫২০.৩৫ রুপি। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের চাপ ও যুদ্ধের কারণে দাম বৃদ্ধি অনিবার্য হয়েছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
সম্পাদক : মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ)
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965


































