ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ সুবিধা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 322

সরকার

সরকার সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য দেওয়া সুদমুক্ত ঋণ সুবিধা বন্ধ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানায়, ২০২০ সালের নীতিমালা অনুযায়ী উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতেন।

এছাড়া মাসে ৫০ হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালক ভাতা, এবং প্রতি বছর ১০ শতাংশ অবচয় সুবিধাও ছিল। এখন এসব সুবিধা আর থাকবে না।

বৈঠকে সরকারের পরিচালন ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশে সব প্রশিক্ষণ স্থগিত, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানো, সভা-সেমিনার ও কনফারেন্সে যথাক্রমে ৫০ এবং ২০ শতাংশ, ভ্রমণে ৩০ শতাংশ ব্যয় হ্রাসের নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ সুবিধা বন্ধ

সর্বশেষ আপডেট ০৩:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬