ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে প্রেসিডেন্ট হচ্ছেন মিন অং হ্লাই

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 151

মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং

মিয়ানমারের সেনাপ্রধান থেকে সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাই পাঁচ বছরের অভ্যুত্থানের পর প্রেসিডেন্টের আসনে বসতে যাচ্ছেন। তার অনুগতদের দ্বারা গঠিত সংসদ তাকে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নিয়েছে।

অনেকে এটিকে বেসামরিক শাসনের ছদ্মবেশ মনে করছেন। ২০২১ সালের অভ্যুত্থানের এক বছর পর নির্বাচনের প্রতিশ্রুতি হলেও বাস্তবে তা পাঁচ বছর পেছাল।

সংবিধান অনুযায়ী সেনাপ্রধানের পদ তিনি ছেড়েছেন, তবু সেনাবাহিনীর প্রভাব অটুট। সংসদের এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত এবং সামরিক সমর্থিত দল ইউএসডিপি বেসামরিক আসনও অধিকাংশ নিয়েছে।

নতুন সরকারেও সামরিক আধিপত্য থাকবে। তার ঘনিষ্ঠ মিত্র জেনারেল ইয়ে উইন সেনাপ্রধানের দায়িত্ব নেবেন, এবং পরামর্শদাতা পরিষদে দুই পক্ষের প্রভাব থাকবে।

অভ্যুত্থানের পর দেশজুড়ে বিক্ষোভ দমনে হাজার হাজার নিহত, লাখো বাস্তুচ্যুত এবং অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত। জাতিসংঘের মতে, ১ কোটি ৬০ লাখ মানুষ মানবিক সহায়তার প্রয়োজন, আর প্রায় ৪০ লাখ বাস্তুচ্যুত। মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট জীবনযাত্রাকে আরও কঠিন করেছে।

রাজনৈতিক সমাধানের পথ অনিশ্চিত। সামরিকবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নতুন সরকারকে অবৈধ বলছে এবং লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সংলাপের আহ্বান এসেছে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষ থেকে, কিন্তু সামরিক নেতৃত্ব আগ্রহী নয়।

বিশ্লেষকেরা মনে করছেন, মিন অং হ্লাইয়ের ক্ষমতা গ্রহণ সংকটের অবসান নয়, বরং দীর্ঘস্থায়ী সংকটকে আরও গভীর করতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিয়ানমারে প্রেসিডেন্ট হচ্ছেন মিন অং হ্লাই

সর্বশেষ আপডেট ০৩:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬