ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে পরিবহণ মালিক-শ্রমিকের মতবিনিময়

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 472

নরসিংদীতে পরিবহণ খাতের সমস্যা ও চাঁদাবাজি নিয়ে মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা প্রশাসনের সঙ্গে দ্রুত সমাধানের জন্য আলোচনার আহ্বান জানান।

নরসিংদীতে সম্প্রতি পরিবহণ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা, লোকাল যাত্রী পরিবহন নিয়ে বিরোধ, মোবাইল কোর্টের অভিযান ও চাঁদাবাজির অভিযোগ তুলে মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রশাসনের সঙ্গে বসে সমস্যা সমাধানের দাবি জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা। এছাড়া মনোহরদীর মো. মাসুদ মিয়া, শিবপুরের আ. লতিফ, মো. আবদুল্লাহ, মশিউর রহমান বশির, ফিরোজ খান, কাজী শহিদুল্লাহ, মো. কাউছার আহমেদ, মো. মোতালিব ও মো. ইয়াছিন উপস্থিত ছিলেন।

শিবপুর উপজেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার উমায়ের রায়হান শাহিনও ছিলেন। সভাপতিত্ব করেন মো. লিটন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসমাইল হোসেন সরকার ও ইটাখোলা পরিবহণের পরিচালক সোহেল রানা।

বক্তারা অভিযোগ করেন, নীলাচল পরিবহণ ইটাখোলা থেকে গাউছিয়া পর্যন্ত লোকাল যাত্রী বহন করছে। পাশাপাশি সিএনজি ও থ্রি-হুইলারও একই রকমভাবে যাত্রী পরিবহন করায় মালিক ও শ্রমিকদের আয়ের ক্ষতি হচ্ছে। তাদের মতে, প্রায় ২০ লাখ টাকার গাড়ি চালিয়ে সন্ধ্যায় আয় আসে মাত্র ৫০০ টাকা, ফলে অনেকেই চরম সংকটে পড়ছেন।

সন্ধ্যার পর মোবাইল কোর্টের অভিযান এবং চাঁদাবাজির হুমকিও তাদের ব্যবসা পরিচালনায় বাধা দিচ্ছে। বক্তারা প্রশাসনের সঙ্গে বসে সমাধান আনার আহ্বান জানান, যাতে স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ সম্ভব হয়।

প্রধান অতিথি মো. সারোয়ার হোসেন মৃধা বলেন, নির্বাচনকে সামনে রেখে নীলাচল পরিবহণ রাজনৈতিক প্রভাব দেখিয়ে নিবন্ধন করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি পরিবহণ খাতের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে পরিবহণ মালিক-শ্রমিকের মতবিনিময়

সর্বশেষ আপডেট ০৯:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬