শিরোনাম
ডালিয়া নওশীনের প্রয়াণে শিল্পকলা একাডেমির শোক

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 198
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
ডালিয়া নওশীন ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন প্রখ্যাত কণ্ঠযোদ্ধা এবং নজরুল সংগীতে বিশেষ অবদান রাখার জন্য ২০২০ সালে একুশে পদক লাভ করেন। তিনি বাংলাদেশের প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা।
আজ বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।



































