ঈদুল আজহায় সড়ক ব্যবস্থা নতুনভাবে সাজানো হবে: সড়কমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 160
আগামী ঈদুল আজহা সড়ক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনার পরিকল্পনা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি মনে করছেন, চলতি ঈদ আরও চ্যালেঞ্জিং হবে।
ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা কঠিন হবে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শেখ রবিউল আলম বলেন, দেড় কোটি মানুষ ঢাকার বাইরে যাত্রা করলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় প্রবেশ করবে। তাই সড়ক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, উত্তরাঞ্চলে যোগাযোগ উন্নয়নে একটি নতুন যমুনা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে সরকার ভাবছে।
এছাড়া, পরীক্ষামূলকভাবে একটি ডেমু ট্রেন আনা হবে, তবে তা কাজ না করলে প্রকল্প স্থগিত থাকবে। সরকার কোনো অতিরিক্ত ব্যয় করবে না বলেও জানান মন্ত্রী।
বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের বাসযোগ্যতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


































