সরকার সংবিধান সংশোধনে আন্তরিক: চিফ হুইপ

- সর্বশেষ আপডেট ০৪:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 185
সংবিধান সংশোধনের বিষয়ে সরকার আন্তরিক। এই প্রক্রিয়ায় বিরোধী দলকেও পাশে চাইছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম।
আরও পড়তে পারেন
সংবিধান সংশোধনের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম। বুধবার সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, অচিরেই সবার অংশগ্রহণে একটি সংবিধান সংশোধন কমিটি গঠন করা হবে। কত সদস্য থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এতে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা থাকবেন।
তিনি আরও বলেন, “আমরা সংসদকে কার্যকর করতে চাই। তাই সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। বিরোধী দলকেও আমরা এই কমিটিতে চাই। আমাদের সদিচ্ছা রয়েছে এবং তারা কমিটিতে থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
চিফ হুইপের মতে, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণে যা যা করণীয়, সবই করা হবে। এই প্রক্রিয়ায় বিরোধী পক্ষের অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি উল্লেখ করেছেন।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































