অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৯:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 247
জ্বালানি সংকটের মধ্যেই দেশের ৫৫ শতাংশ মানুষ অনলাইনে ক্লাসের পক্ষে আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আরও পড়তে পারেন
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সব কিছু অনলাইনে হলে আমরা অসামাজিক হয়ে যাব। তাই ভার্চুয়াল ক্লাস ও অফলাইন দুইভাবেই পাঠদান চালানো হবে।’
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগরীর স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সপ্তাহে ৬ দিন পাঠদান চালানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি আরও জানান, সব বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুলের অনলাইন-অফলাইন সংমিশ্রণ নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে পরিকল্পনা উত্থাপন করে বাস্তবায়ন নির্ধারণ করা হবে।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন। তাই স্কুলগুলোতে ৫ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস চালানোর চিন্তা করা হচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলে অনলাইনভিত্তিক ক্লাস বেশি হবে।’
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































