স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন,৩ দিন সশরীরে ক্লাস

- সর্বশেষ আপডেট ০৬:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 212
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় দেশের বড় শহরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে। প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন পাঠদান চলবে, যার মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে হবে।
জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষকরা প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে পাঠ দেবেন, শিক্ষার্থীরা নির্ধারিত দিনগুলোতে অনলাইনে যুক্ত হবেন।
শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন জানান, জ্বালানি সংকটের কারণে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালু করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে জ্বালানি সাশ্রয় হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতাও বজায় থাকবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965



































