শিরোনাম
বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 147
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আবার ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানতে চেয়েছিলেন, বিমানবন্দর পুনঃনামের কোনো পরিকল্পনা আছে কি না।
মন্ত্রী জানান, সরকার এখন বিভিন্ন জনবান্ধব কর্মসূচিতে মনোযোগ দিচ্ছে। ভবিষ্যতে আলোচনার মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Tag :
#বিমানবন্দর #ঢাকা #শাহজালাল #জিয়া_বিমানবন্দর #নাম_পরিবর্তন #সংসদ #মন্ত্রিপরিষদ #জনবান্ধব_কর্মসূচি
































