ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 156

দেশজুড়ে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে নতুন উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্রীড়াভাতা প্রদান ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ীদের সম্মাননা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

তারেক রহমান বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ১৯৭৬ সালে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি একসময় বন্ধ থাকলেও এখন আবার বাংলাদেশ টেলিভিশনে চালু হয়েছে।

এবার নতুন আঙ্গিকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে এ কার্যক্রম শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। এ উদ্যোগ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু বিনোদন নয়, বরং একটি স্বীকৃত পেশা। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

সর্বশেষ আপডেট ০৪:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬