ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 220

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। সাতটি ইভেন্ট দিয়ে শুরু হবে এবং ধাপে ধাপে আরও কার্যক্রম যোগ করা হবে।

সরকার চাইছে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া হোক এবং শিক্ষার্থীরা ডিভাইসের আসক্তি থেকে বের হয়ে খেলার মাঠে ফিরে আসুক।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিগত সময়ে ক্রিকেট বোর্ডসহ দেশের সব ক্রীড়াকে দলীয়করণ ও রাজনীতিকরণ করা হয়েছিল।

সেই অপকর্মের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা এ কাজে জড়িত ছিল, তাদের নাম জাতির সামনে আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, ২০০৮ সাল থেকে দলের সুযোগ-সুবিধার মাধ্যমে যে অবৈধ নিয়োগ হয়েছে, তা তদন্ত করে দেখানো হবে। এছাড়া নির্বাচনী কর্মকাণ্ডে বোর্ডের সম্পত্তি ব্যবহারের মতো অনৈতিক কাজের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে। অবকাঠামো তৈরির চেয়ে সরকার খেলোয়াড় তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াঙ্গনকে দলীয়করণমুক্ত ও রাজনীতিমুক্ত করার জন্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে

সর্বশেষ আপডেট ০৮:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬