ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিপেইড মিটারে মাসিক চার্জ বাতিল: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 199

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

দীর্ঘদিনের অভিযোগের পর প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এটি কার্যকর হবে, ফলে গ্রাহকদের মাসিক খরচ কিছুটা কমতে পারে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অনেক দিন ধরেই অসন্তোষ ছিল। বিষয়টি খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করাই লক্ষ্য। সেই বিবেচনায় মিটার ভাড়ার মতো অতিরিক্ত বোঝা আর রাখতে চায় না সরকার। এখন সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের দিকে যাচ্ছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা মিটার ভাড়া হিসেবে দিতে হয়।

কিন্তু মিটারের মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই চার্জ নেওয়া নিয়ে প্রশ্ন ছিল। অনেকেই এটিকে অযৌক্তিক বলে মনে করে আসছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রিপেইড মিটারে মাসিক চার্জ বাতিল: বিদ্যুৎমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬