ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে ভারতীয়সহ দুই কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 94

ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভারতীয় নাগরিকসহ দুই কারাবন্দি মারা গেছেন। নিহতরা হলেন পিন্টু কুমার (৩৪) ও হাসেম খা তালুকদার (৩৪)।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ অবস্থায় তাদের ঢামেকে আনা হয়। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসেম নেত্রকোনা সদর উপজেলার রামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। পিন্টু কুমারের বাবা অলক কুমার।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কতদিন ধরে এবং কোন মামলায় তারা কারাবন্দি ছিলেন, তা জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢামেকে ভারতীয়সহ দুই কয়েদির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৯:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬