শিরোনাম
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি, জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:২৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 109
বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, সড়ক, রেল ও নৌপথে টিকিট সংকট, যানজট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা প্রতিদিন বাড়ছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “অসাধু চক্র সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, যা অমানবিক ও অনৈতিক।”
তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবহণ মালিক-শ্রমিকদের কাছে আহ্বান জানিয়েছেন—যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে নজরদারি জোরদার করা প্রয়োজন।
জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সকল দায়িত্বশীল কর্তৃপক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঈদযাত্রায় মানুষের কষ্ট কমবে এবং তারা নির্বিঘ্নে প্রিয়জনের কাছে পৌঁছাতে পারবে।
































