শিরোনাম
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের দিন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 261
অস্ট্রেলিয়ায় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে।
দেশটির ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) দেশজুড়ে উদযাপিত হবে ঈদ।
ফতোয়া কাউন্সিল জানায়, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হবে। শুক্রবার শাওয়াল মাস শুরু হবার সঙ্গে সঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নতুন চাঁদের অবস্থান, সূর্যাস্তের সময় এবং প্রতিবেশী দেশে চাঁদের দৃশ্যমানতা যাচাইয়ের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিখ্যাত ইসলামী গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সময় নির্ধারণ করেছে কাউন্সিল।
স্থানীয় ও প্রবাসী মুসলিমরা আনন্দ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপনের জন্য প্রস্তুতি শুরু করেছেন।


































