ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাচ্ছে কৃষক কার্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 97

সরকার প্রথমবারের মতো দেশের প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তার জন্য ‘ফার্মস কার্ড’ বিতরণের উদ্যোগ নিয়েছে। পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রাথমিকভাবে দেশের ১১টি উপজেলায় নির্বাচিত কৃষকেরা এই বিশেষ ডিজিটাল কার্ডের সুবিধা পাবেন।

সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু সহ বিভিন্ন উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীও অনুষ্ঠানে অংশ নিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন।

এই প্রি-পাইলট প্রকল্পের মাধ্যমে কৃষি ভর্তুকি ও অন্যান্য সহায়তা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচিত উপজেলাগুলো হলো: টাঙ্গাইল সদর, রাজবাড়ীর গোয়ালন্দ, জামালপুরের ইসলামপুর, পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, ঝিনাইদহ শৈলকুপা, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর এবং মৌলভীবাজারের জুড়ী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পহেলা বৈশাখে ২২ হাজার কৃষক পাচ্ছে কৃষক কার্ড

সর্বশেষ আপডেট ০৯:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬