ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কাছে ‘বিডা’র ১৮০ দিনের রোডম্যাপে কি আছে?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 148

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিমূলক সংস্কৃতি তৈরি করতে তাদের ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শেয়ার করা হয়েছে।

ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী এক মনোযোগী শ্রোতা, ফলাফলভিত্তিক এবং নিজে উদাহরণ স্থাপন করছেন।

গতকাল আমাদের ছয় মাসের পরিকল্পনা উনাকে তুলে ধরা হয়েছে।”

আশিক চৌধুরী বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগ কমছে, তাই দেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য জ্বালানি ঘাটতি এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় ২৫টি পদক্ষেপ নেয়া হয়েছে।

উল্লেখযোগ্য কিছু হলো: সরকারি শিল্পের প্রাইভেটাইজেশন, ফ্রি ট্রেড জোন ও সমরাস্ত্র নীতি প্রকাশ, বিকল্প জ্বালানি অনুসন্ধান, আধুনিক বন্দরের ব্যবস্থাপনা, প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল গঠন, বাংলাবিজ-এর সম্প্রসারণ এবং কোরিয়া-বাংলাদেশ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট সম্পন্ন।

ছয় মাস পরে বিজনেস ফলাফল পর্যালোচনা করে রেজাল্ট কার্ড প্রকাশ করা হবে। আশিক হাস্যরস মিশিয়ে লিখেছেন, প্যারাস্যুটে ঝাঁপের পরিকল্পনা রয়েছে, প্রধানমন্ত্রী হাসি মুখে হাত-পা না ভাঙার শর্তে অনুমতি দিয়েছেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর কাছে ‘বিডা’র ১৮০ দিনের রোডম্যাপে কি আছে?

সর্বশেষ আপডেট ০৫:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬