শিরোনাম
শাহজালালে আরও ২৩ ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 117
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এখন পর্যন্ত মোট ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ, ফ্লাইদুবাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট।
২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ রেখেছে।
এতে বিমানবন্দর থেকে রোববার পর্যন্ত ৫০০টি ফ্লাইট বাতিল হয়।






































