ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র তিন দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 153

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ হয়ে গেছে। এর ফলে কেন্দ্রটি আগামী তিন দিন পুরোপুরি বন্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই দুই ইউনিটের উৎপাদন বন্ধ হয়। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে।

কিন্তু জাতীয় গ্রিড লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিলে ৪৫০ মেগাওয়াট নর্থ এবং ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ইতিমধ্যে কারিগরি দল ইউনিটগুলো চালুর জন্য কাজ শুরু করেছে। নর্থ ইউনিটটি ঘণ্টাখানেকের মধ্যে পুনরায় চালু করার চেষ্টা চলছে।

তবে ইস্ট ইউনিটের ত্রুটির বিষয়টি সমাধান করতে জার্মানির সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এটি ঠিক করতে অন্তত তিন দিন সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

এ ঘটনায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত দেখা দিতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবহারকারীদের ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র তিন দিন বন্ধ থাকবে

সর্বশেষ আপডেট ০৯:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬