মালদ্বীপে গেস্টহাউসে বিস্ফোরণ, নিহত ৫ বাংলাদেশি

- সর্বশেষ আপডেট ০৩:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 248
মালদ্বীপে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৫ বাংলাদেশি শ্রমিক। দিগুড়া আইল্যান্ডের একটি কনস্ট্রাকশন সাইটের গেস্টহাউসে শুক্রবার ভোরে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।
বিস্ফোরণের পর গুরুতর দগ্ধ অবস্থায় ৭ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার।
এ ঘটনায় আরও দুই বাংলাদেশি—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন আইসিইউতে এবং অন্যজন জরুরি বিভাগে চিকিৎসা পাচ্ছেন।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খোঁজখবর নিতে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।




































