ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 160

আইন মন্ত্রণালয়

বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজামানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে মোট ছয়জন সদস্য থাকবেন।

রবিবার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ’ শীর্ষক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাজনৈতিকভাবে হয়রানির অভিযোগ রয়েছে এমন মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের বিষয়ে এই কমিটি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন

সর্বশেষ আপডেট ০১:৫৯:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬