ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দেশের রাষ্ট্রদূত ঢাকায় বদলি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 229

সরকার

রোববার (৮ মার্চ) সরকার অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রত্যাহারকৃত রাষ্ট্রদূতরা হলেন এম. মাহফুজুল হক (পর্তুগাল), মো. ময়িনুল ইসলাম (পোল্যান্ড), এম. মুশফিকুল ফজল আনসারী (মেক্সিকো) এবং মো. নাজমুল ইসলাম (মালদ্বীপ)। তাদের সবাইকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের অতিসত্বর ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ দেশের রাষ্ট্রদূত ঢাকায় বদলি

সর্বশেষ আপডেট ১০:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬