ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় জৌলুসপূর্ণ ইফতার এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 150

প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের ইফতার মাহফিল জাঁকজমক ছাড়াই সাদামাটা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের আয়োজন এড়িয়ে, শুধুমাত্র এতিম ও আলেম-উলামা এবং কূটনীতিকদের সম্মানে ছোট দুটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ৬ মার্চ কূটনীতিকদের জন্য এবং ৭ মার্চ এতিম ও আলেম-উলামাদের জন্য যমুনা অতিথি ভবনে দুইটি সংক্ষিপ্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। তবে রাজনীতিবিদ এবং গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত ইফতার পার্টি বাতিল করা হয়েছে।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সম্মানে বড় আয়োজন হয়ে থাকে, কিন্তু এবার প্রধানমন্ত্রী পরিবারের সঙ্গে নিজ বাসায়ই ইফতার করতে যাচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান হচ্ছে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রীয় জৌলুসপূর্ণ ইফতার এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ১১:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬