শিরোনাম
রাষ্ট্রীয় জৌলুসপূর্ণ ইফতার এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 150
প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের ইফতার মাহফিল জাঁকজমক ছাড়াই সাদামাটা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের আয়োজন এড়িয়ে, শুধুমাত্র এতিম ও আলেম-উলামা এবং কূটনীতিকদের সম্মানে ছোট দুটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ৬ মার্চ কূটনীতিকদের জন্য এবং ৭ মার্চ এতিম ও আলেম-উলামাদের জন্য যমুনা অতিথি ভবনে দুইটি সংক্ষিপ্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। তবে রাজনীতিবিদ এবং গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত ইফতার পার্টি বাতিল করা হয়েছে।
প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সম্মানে বড় আয়োজন হয়ে থাকে, কিন্তু এবার প্রধানমন্ত্রী পরিবারের সঙ্গে নিজ বাসায়ই ইফতার করতে যাচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান হচ্ছে না।
Tag :
ইফতার #প্রধানমন্ত্রী#
































