ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবমেরিন হামলার পর শ্রীলঙ্কার দিকে দ্বিতীয় ইরানি জাহাজ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 172

মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় একটি ইরানি ফ্রিগেট ডুবে যাওয়ার একদিন পর শ্রীলঙ্কার জলসীমার কাছে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এমন তথ্য জানিয়েছেন এক মন্ত্রী।

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর গলের কাছে বুধবার যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় ইরানের একটি ফ্রিগেট ডুবে যায়। এতে অন্তত ৮৭ নাবিক নিহত হন বলে জানা গেছে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার আরেকটি ইরানি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যমমন্ত্রী নালিন্দা জয়তিসা।

মন্ত্রী বলেন, জাহাজটি এখনো শ্রীলঙ্কার জলসীমার বাইরে রয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সরকারি সূত্রের দাবি, জাহাজটিতে শতাধিক নাবিক রয়েছেন। আগের দিনের হামলার মতো এটিও লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে গলের উপকূলীয় এলাকায় ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে উদ্ধার হওয়া নাবিকদের চিকিৎসা চলছে। গলের প্রধান হাসপাতালে অন্তত ৩২ জন আহত ইরানিকে কড়া নিরাপত্তার মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি চিকিৎসা ইউনিটটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে এবং ইরানিদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে।

হাসপাতালের এক নার্স জানান, অধিকাংশের আঘাত তুলনামূলক কম হলেও কয়েকজনের হাড় ভাঙা ও দগ্ধ হওয়ার মতো গুরুতর চোট রয়েছে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ বলেন, নিখোঁজ ইরানি নাবিকদের খুঁজে পেতে নৌবাহিনীর জাহাজগুলো এখনো সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।

এদিকে এই হামলার ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে শুরু হওয়া সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শ্রীলঙ্কা নিজেকে নিরপেক্ষ অবস্থানে রেখেছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবমেরিন হামলার পর শ্রীলঙ্কার দিকে দ্বিতীয় ইরানি জাহাজ

সর্বশেষ আপডেট ০৪:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬