ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংক

আমানতকারীদের বিক্ষোভে জলকামান ব্যবহার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 206

সড়ক অবরোধ করলে জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের আন্দোলনরত আমানতকারীদের জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মুনাফাসহ গচ্ছিত আমানতের পুরো টাকা দ্রুত ফেরত দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচী শুরু করেছিলেন তারা।

আন্দোলনকারীরা জানান, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক- এই পাঁচটি ব্যাংককে একত্র করে যে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়া চলছে, সেই ব্যাংকগুলোর গ্রাহকেরাই মূলত এই কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘদিন ধরে আমানতের টাকা ও মুনাফা ফেরতের দাবিতে তারা আন্দোলন করে আসছেন।

বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন আমানতকারীরা। এ সময় তারা ‘হেয়ার কাট’ নামে পরিচিত একটি সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সময় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে তারা অন্যায্য ও অমানবিক বলে দাবি করেন।

আমানতের অর্থ ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন । ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা বলেন, অনেক আমানতকারী দীর্ঘদিন ধরে নিজেদের জমা রাখা অর্থ তুলতে পারছেন না। ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তারা দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে আমানতের সম্পূর্ণ অর্থ ও প্রাপ্য মুনাফা ফেরত দেওয়ার দাবি জানান।

পরে বিক্ষোভকারীরা শাপলা চত্বরের প্রধান সড়কে অবস্থান নিলে মতিঝিল এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে জলকামান ব্যবহার করে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকের গ্রাহকদের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ ‘সরকারি অনুকম্পা’ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত আমানতকারীদের অধিকার ক্ষুণ্ন করছে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান।

দাবি পূরণ না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার মতো আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

এদিকে চলমান একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমানতকারীরা দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংক

আমানতকারীদের বিক্ষোভে জলকামান ব্যবহার

সর্বশেষ আপডেট ০৪:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬