ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 102

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে, নাকি নির্দলীয়ভাবে—এই সিদ্ধান্ত জাতীয় সংসদকেই নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের কাজ মূলত আয়োজন ও ব্যবস্থাপনা করা।

মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার লক্ষ্যে অধ্যাদেশ জারি করেছে—এ প্রেক্ষাপটে নির্বাচন কোন পদ্ধতিতে হবে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের ওপর।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট আয়োজনের বিধান রয়েছে। আবার কোনো পরিষদ ভেঙে দেওয়া হলে, তার পরবর্তী ১৮০ দিনের মধ্যেও নির্বাচন সম্পন্ন করতে হয়। সরকার যে নির্দেশনা দেবে, নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নেবে বলেও জানান তিনি।

নারী আসনের নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো নারী আসন পেয়ে থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থানীয় নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি

সর্বশেষ আপডেট ০৯:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬