ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৭:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 403

আটক মো. রব্বানী মিয়া

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. রব্বানী মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রথমে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী ভাড়াবাসায় অভিযান চালায়। সেখানে শয়নকক্ষের সিলিংয়ের ভেতরে লুকানো অবস্থায় আরও ৮১০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ভাড়া বাসায় থেকে মাদক ক্রয়-বিক্রয় করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। নীলফামারী সদর থানায় মামলা নম্বর ০৪ এবং জিআর নম্বর ৭১/২০২৬ রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সর্বশেষ আপডেট ০৭:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬