শিরোনাম
হঠাৎ জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 208
রাজধানীতে আকস্মিক ব্রিফিং ডেকেছে দলটি; রাত ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেবেন শীর্ষ নেতারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী হঠাৎ করেই একটি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, সোমবার (২ মার্চ) রাত ১০টায় রাজধানীর বড় মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, নির্ধারিত সময়েই কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করা হবে।
দলটির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। তবে সংবাদ সম্মেলনের মূল আলোচ্যসূচি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।



































