ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 133

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

লমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা জানান।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে সন্ত্রাস দমন ও নিরাপত্তা খাতে কাজ করে আসছে।

মন্ত্রী জানান, কূটনৈতিক এলাকার সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিস্থিতির ওপর নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল আইনশৃঙ্খলা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, অবৈধ অভিবাসন রোধ, সন্ত্রাসবাদ দমন, কূটনৈতিক এলাকার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ কর্মসূচি বাস্তবায়ন।

দূতাবাসের সক্ষমতা বাড়ানো ও কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ কর্মসূচি এবং ইলেকট্রনিক জাতীয়তা যাচাই ব্যবস্থা বাস্তবায়ন নিয়েও বিস্তারিত কথা হয়।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী। কূটনৈতিক এলাকার নিরাপত্তা সুসংহত করতে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ লক্ষ্যে সমঝোতা স্মারক সই না হলে বরাদ্দ তহবিল অন্যত্র চলে যাওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে দ্রুত এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি অবৈধ অভিবাসন রোধে ইলেকট্রনিক জাতীয়তা যাচাই কার্যক্রম চালুর বিষয়েও ইতিবাচক মনোভাবের কথা জানান।

রাষ্ট্রদূত জানান, সন্ত্রাস দমন খাতে যুক্তরাষ্ট্র ২০১০ সাল থেকে বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ ও সরঞ্জাম সহায়তা দিয়ে আসছে।

তদন্তকারী কর্মকর্তা থেকে উপ-মহাপরিদর্শক পর্যায় পর্যন্ত প্রায় ৩০ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে অবসর ও বদলির কারণে এ উদ্যোগের ধারাবাহিকতা কিছুটা ব্যাহত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সভা বা কর্মশালা আয়োজনের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬