ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 217

আহমাদিনেজাদ

তেহরানে নিজ বাসভবনে বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএলএনএ।

হামলায় তার ব্যক্তিগত দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পূর্ব তেহরানে তার বাসভবনে এই হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে দেশের নেতৃত্বে ছিলেন আহমাদিনেজাদ।

ক্ষমতার শুরুতে তিনি শাসক শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থী গোষ্ঠী এবং পার্লামেন্টের রক্ষণশীল অংশের জোরালো সমর্থন পান। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার নীতি ও অবস্থান নিয়ে ভেতরে-বাইরে সমালোচনা বাড়তে থাকে।

তার পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

একের পর এক নিষেধাজ্ঞা আরোপিত হয় ইরানের ওপর, যার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায়ও স্পষ্ট হয়ে ওঠে।

আহমাদিনেজাদ বিশেষ করে ইহুদিবিরোধী মন্তব্যের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য এবং হলোকাস্ট অস্বীকারের অবস্থান ইরানকে বৈশ্বিক পরিসরে আরও বিচ্ছিন্ন করে তোলে।

মেয়াদের শেষদিকে তার প্রতি সমর্থন কমতে শুরু করে। কট্টরপন্থীদের একাংশও তাকে বিতর্কিত হিসেবে দেখতে শুরু করে, যদিও শুরুতে তাকে সর্বোচ্চ নেতা আলি খামেনি-এর ঘনিষ্ঠ বলে মনে করা হতো।

প্রেসিডেন্ট হিসেবে তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর ওপর ব্যাপকভাবে নির্ভর করতেন। কৌশলগত অর্থনৈতিক খাত এবং বেসরকারিকরণ থেকে অর্জিত আয়ের বড় অংশ তাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছিল।

তবে নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা—বিশেষত ২০১১ সালে গোয়েন্দা মন্ত্রণালয়কে ঘিরে প্রকাশ্য বিরোধ—দেশটির ধর্মীয় নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে। এর ফলে তার সঙ্গে খামেনির সম্পর্কেও দূরত্ব তৈরি হয়।

শনিবার খামেনিও পৃথক এক হামলায় নিহত হয়েছেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেহরানে সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত

সর্বশেষ আপডেট ০৯:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬