ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির মৃত্যুকে ‘নৃশংস’ বললেন পুতিন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 170

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় সংঘটিত এ ঘটনাকে তিনি সরাসরি “নৃশংস হত্যাকাণ্ড” হিসেবে বর্ণনা করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।

রোববার (১ মার্চ) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর কাছে পাঠানো এক শোকবার্তায় পুতিন এই অবস্থান ব্যক্ত করেন।

তার ভাষ্যে, ঘটনাটি কেবল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়; বরং মানবিক নৈতিকতার মৌলিক নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

পুতিনের বিবৃতিতে ইঙ্গিত মিলেছে আরও বিস্তৃত উদ্বেগের। তার মতে, এ ধরনের হামলা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে সরাসরি আঘাত করে।

একই সঙ্গে এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে—এমন আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খামেনির মৃত্যুকে ‘নৃশংস’ বললেন পুতিন

সর্বশেষ আপডেট ০৮:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬