ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার হস্তান্তরের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 135

কবি মোহন রায়হান। ছবি: সংগৃহীত

সমালোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

এর আগে মনোনীত হয়েও নির্ধারিত দিনে পুরস্কার না পাওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। গত সপ্তাহে অন্যান্য বিজয়ীদের পুরস্কার প্রদান করা হলেও মোহন রায়হানের ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। তখন সংস্কৃতিমন্ত্রী জানান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক ও গণমাধ্যমে ওঠা সমালোচনার পর অভিযোগ পর্যালোচনার জন্য জরুরি সভা ডাকা হয়। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগ বিশ্লেষণের পর এবং প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়।

মোহন রায়হান বর্তমানে জাতীয় কবিতা পরিষদ-এর সভাপতি। পুরস্কার গ্রহণের বিষয়ে তিনি জানিয়েছেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, পুরস্কার প্রদানের মাধ্যমে বিষয়টির সমাধান হবে এবং সাহিত্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার হস্তান্তরের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৪:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬