প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান শাহবাজ শরিফ

- সর্বশেষ আপডেট ০১:০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 271
ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের ইচ্ছার কথা জানিয়েছেন দেশটির শীর্ষ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিরা।
শুক্রবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকের ফাঁকে এ বার্তা সামনে আসে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি জানান, শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন এবং সুবিধাজনক সময়ে ঢাকা সফর করতে চান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জেদ্দায় ওআইসি-র ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ সাক্ষাৎ হয়। আলোচনায় অতীত সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে। ইসহাক দার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের কথা স্মরণ করেন।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক আরও এগোবে—এমন প্রত্যাশা রয়েছে ইসলামাবাদের। পাশাপাশি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন ইসহাক দার।

































