ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বিএনপি’ : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 174

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই আমির দাবি করেছেন, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন পেয়ে নয়, বরং নানা ‘কৌশল’ ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ক্ষমতায় এসেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তার ভাষ্য, স্বাধীনতার ৫৪ বছরে দেশ বহু রাজনৈতিক পালাবদল দেখেছে, কিন্তু ইসলামি আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠা হয়নি। এবারের নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনমত স্পষ্ট ছিল এবং বিশেষ করে তরুণ প্রজন্ম সংস্কারের আহ্বানে সাড়া দিয়েছে। তিনি দাবি করেন, তাদের প্রস্তাবিত পরিবর্তনের পক্ষে ৬৯ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ বন্ধ রাখা, এজেন্টদের বের করে দেওয়া এবং নানা অনিয়মের মাধ্যমে ফল প্রভাবিত করা হয়েছে। তবে ভবিষ্যতে এসব পরিস্থিতি মোকাবিলায় কঠোর প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বল্প আসনে জয়ী হয়েও সংসদে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, জনগণের যে অংশ তাদের ভোট দিয়েছে, সেই আস্থার প্রতি সম্মান জানাতেই তারা সংসদে গেছেন। সেখানে দলীয় স্বার্থ নয়, জনস্বার্থের পক্ষে অবস্থান নেওয়া হবে।

সরকারের কিছু সিদ্ধান্তের প্রশংসাও করেন জামায়াত আমির। এমপি-মন্ত্রীদের সরকারি প্লট ও করমুক্ত গাড়ি সুবিধা না নেওয়ার ঘোষণা এবং প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের উদ্দেশে তিনি রমজানে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান। কেউ হয়রানির শিকার হলে পাশে থাকার আশ্বাস দেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সুযোগ পেলে প্রতি মাসে একদিন সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং সমালোচনা-পরামর্শ শুনবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বিএনপি’ : জামায়াত আমির

সর্বশেষ আপডেট ০৯:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬