ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সব জেলায় চিঠি

সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 199

সরকার

সরকারি ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

সরকারি কর্মব্যবস্থায় শৃঙ্খলা জোরদার করতে নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি এবং প্রস্থানের বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর আলোকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত কর্মঘণ্টা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

অফিসে সময়মতো উপস্থিতি ও নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে একই নির্দেশনা কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, মাঠপর্যায়ের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করবেন।

সরকারি কর্মপরিবেশে শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়াতেই এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সব জেলায় চিঠি

সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতির নির্দেশ

সর্বশেষ আপডেট ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬